হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৪ জুলাই ২০২১, রোববার লং আইল্যান্ডে ব্যার্থ পেইচ স্টেট পার্কে বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্কে বার্ষিক বনভোজন ২০২১ জমজমাট ও আনন্দঘন পরিবেশে বেঙ্গল সোসাইটির সদস্য পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠিত হয়।
বনভোজনে প্রধান অতিথি উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: আলী, জনাব ডিউক, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাস বিষয়ক সম্পাদক মো: সোলেমান আলী, চিটাগাং এসোসিয়েশন এর সিনিয়র সহ সভাপতি মাসুদ সিরাজী, নির্বাচন কমিশন সৈয়দ মোরর্শেদ রেজভী চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কবি আবদুর শহীদ, ল সোসাইটি এর্টনী মো: আলী বাবুল, এর্টনী রাফী।

বেঙ্গল সোসাইটির পরিবার মনে হয় একটি ঈদের আনন্দ মেতে উঠেছে কারণ দীর্ঘ ১৬ মাস করোনায় ঘরে বসে দিনযাপনের পর লং আইল্যান্ডের সবুজ গাছের নীচে বসে, ক্রীড়া প্রতিযোগিতায় মেতে উঠে, সকালে নিজ নিজ গাড়ী নিয়ে একে একে পার্কে প্রবেশ করে বেঙ্গল সোসাইটির সদস্য ও পরিবার পরিজন ও অতিথিবৃন্দ। বারবিকিউ, সিদ্ধ ডিম, কলা নানরুটি দিয়ে অতিথিদের সকালের নাস্তা পরিবেশণ করা হয়। তারপর তরমুজ বিতরণের পর ছোট ছোট ছেলে মেয়েদের খেলা শুরু হয়। দুপুর ২টার পর দেশিয় স্বাদে রকমারী খাবার মধ্যাহ্ন ভোজে পরিবেশন করা হয়। উপস্থিত সকলে আনন্দের মধ্যাহ্ন ভোজ শেষ করেন।

এরপর মহিলা ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকালে কাঁচা আমের চাটনী, ঝালমুড়ি ও চা পরিবেশন করা হয়। প্রবাসী শিল্পী শাহানাজ পারুল, রোকসানা হায়দার সংগীত পরিবেশণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে ১৫টি আকর্ষনীয় বিভিন্ন পুরস্কার র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বেঙ্গল সোসাইটির এই বনভোজনের সভাপতি মাহমুদুর হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আলী সবুজ, কোষাধ্যক্ষ বোরহান খান এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর অক্লান্ত পরিশ্রমে বনভোজন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

পরিশেষে সভাপতি মাহমুদুর হক চৌধুরী বনভোজনে আগত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দুর সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন। সন্ধ্যা ৮ টায় সকলে গুন গুন গান গেয়ে লং আইল্যান্ডের ব্যার্থ পেইচ স্টেট পার্ক থেকে নিজ নিজ গন্তব্যে ফিরে আসে।