আখি সীমা কাওসার, রোম, ইতালি থেকে: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য ইতালির রোম বাংলাদেশ দূতাবাস দুইদিনব্যাপী কর্মসূচীর আয়োজন করেছে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ৭টা ১ মিনিটে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো: শামীম আহসান দূতাবাসে অবস্থিত শহিদ মিনারে পুস্প্যমাল্য অর্পণ করেন। এ সময়ে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
শহিদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের পরে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী পাঠ শেষে ভাষা শহিদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আজ সকাল ৯.৩০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচী শুরু হবে। আলোচনা সভায় বাংলাদেশি ছাড়াও ইতালিয়ান অতিথিরা অংশগ্রহণ করবেন। এছাড়া বহুভাষা ভিত্তিক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণ করবেন কয়েকটি দেশের শিল্পীরা। বর্তমানে ইউরোপসহ আমেরিকা ইউকে করোনার কারণে পরিস্থিতির কোন উন্নতি হয়নি। ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা খুব একটা না বাড়লেও ভ্যাকসিনেও তেমন একটা সুফলের খবর পাওয়া যাচ্ছে না, বিদায় এখনো অনেক শহর-উপশহর সতর্ক অবস্থা জারি আছে। পরিস্থিতিরো তেমন একটা পরিবর্তন ঘটেনি, সুপার মার্কেট ব্যতীত প্রায় সব দোকানপাট সরকারি নিয়ম মোতাবেক খোলা ও বন্ধ হচ্ছে।

সামাজিক যোগাযোগ সীমিত আকারে চলছে। কিন্তু বিয়ে বা অন্যান্য পার্টি জনসমাগম সম্পূর্ণ নিষিদ্ধ আছে। করোনা আক্রান্তের সংখ্যা কোন কোন সময় বাড়ছে, কোন কোন সময় কমছে। কিন্তু সুস্থতার হার বেশ ভালো, মৃত্যুর সংখ্যাও কমে আসছে।

সেদিক বিবেচনা করে ইতালি সরকারের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ-এর কারণে এ বছর শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-এর কর্মসূচী ডিজিটাল মাধ্যম zoom -এ আয়োজিত হচ্ছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।