মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ- এই স্লোগানকে সামনে রেখে ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার সৌদিআরবে একমাত্র বাংলাদেশি নাট্য সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান রচিত ৩০০ বছর আগের বেহুলা লক্ষিন্দর কাহিনী অবলম্বনে আমিনা সুন্দরী নাটক মঞ্চস্থ করা হবে।
রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল সংগলগ্ন ইস্তারাহ আল রিমাসে শুক্রবার রাতে নাটকটি মঞ্চস্থ হবে।
ইতোমধ্যে পাবলিক সো করার জন্য রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ আমিনা সুন্দরী নাটকের উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করেছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের কর্তৃপক্ষ।
আমিনা সুন্দরী নাটকের নির্দেশনায় রয়েছেন নাট্যজন সারোয়ার জাহান সিদ্দিকী। প্রবাসের মাটিতে দেশীয় নাটক ও সংস্কৃতি তুলে ধরতে কাজ করছে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে সকল ধরণের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের পক্ষ থেকে।