মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: দল মত যার যার দেশিয় ঢাকা মেডিকেল সেন্টার সবার এই স্লোগান কে সামনে ঢাকা মেডিকেল সেন্টারের শেয়ার হোল্ডারদের নিয়ে ২৯ জানুয়ারি শুক্রবার রাতে বার্ষিক সাধারণ সভা ২০২০ প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ডিএমডি শাখাওয়াত হোসেন আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্পন্সর সৌদি নাগরিক বান্দর বীন নায়েফ আল হারতি।

বিশেষ অতিথি হিসেবে শেয়ারহোল্ডারদের সামনে বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের আয়-ব্যয় সহ মূলবক্তব্য উপস্থাপন করেন ম্যানেজিং ডিরেক্টর মো: আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাইনান্স ডিরেক্টর মাওলানা সফিউল্লাহ, পাবলিক ডিরেক্টর সাইফুল ইসলাম, মার্কেটিং ডিরেক্টর মো: আকতার হোসেন, মো: জাকির হোসেন, ডিরেক্টর মো: আনোয়ার হোসেন, মার্কেটিং ম্যানেজার মো: বেল্লাল হোসেন, পাবলিক রিলেশন অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিসিপশন ডেস্ক প্রধান গুলজার মোল্লা, সিনিয়র মার্কেটিং অফিসার রুস্তম খান, অতিথি শিল্পী জামসেদ রানা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

বক্তারা বলেন, মহামারী করোনা কালীন সময়ে প্রবাসের বুকে একমাত্র বাংলাদেশি রিয়াদ ঢাকা মেডিকেল সেন্টারে প্রবাসীদের সাস্থ্যসেবা দিয়েছেন এমন সেবা আর কোন প্রতিষ্ঠান দিতে পারেনি বলেই প্রবাসীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে আগত ২৪৩ জনের শেয়ার হোল্ডারদেরকে ফুল ও ব্যাজ পরিয়ে বরণ করে নেয়া হয়। করোনাকালীন সময়ে ঢাকা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবার পাশাপাশি কর্মহীন অনেক মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে।