মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদ মাদারিপুর জেলা মস্তফাপুর ইউনিয়ন প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল হক সরদারের সভাপতিত্বে – এমদাদুল হক মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল কুদ্দুস মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মস্তফাপুর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল মাদবর, রেমিট্যান্স যোদ্ধা সৌদি আরব আওয়ামী লীগের সভাপতি এসকান্দার আলী খান।
অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন কিবরিয়া হাওলাদার, সৈয়দ আইয়ুব আলী, ফারুক খান, সৈয়দ সুমন, ইরান হাওলাদার, রানা আহমেদ দর্জি, জাহাঙ্গীর আলম, শাহ আলম মুন্সি, অলি আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন- রেমিট্যান্স যোদ্ধাদের কায়িকশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল রয়েছে, দেশ যাচ্ছে এগিয়ে, প্রবাসে না এলে প্রবাসীদের কস্ট কেউ বুঝবেনা, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স যায় বাংলাদেশে, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে প্রবাসীদের সন্মান দিতে হবে বলে সরকারের প্রতি আহবান জানান।
পরে রিয়াদের স্থানীয় বাউল শিল্পী মালি দেওয়ান গান পরিবেশন করেন