মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: নাটক হোক সুস্থ সমাজের দর্পণ- এ স্লোগানকে সামনে রেখে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক- ওরা বেঈমান – রচনা সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, নাট্যনির্দেশনায় – আরিফুর রহমান টিটু। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জীবন মান নিয়ে নাটক – রেমিট্যান্স যোদ্ধা, রচনায়: রোটারিয়ান রাশেদুল করিম সজীব, নাট্যনির্দেশনায়: কবি মসী সিরাজ, এ দুটি নাটকের মহড়া শুরু হয়েছে।
নাটক গুলোর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন: জাহাঙ্গীর আলম হৃদয়, মসী সিরাজ, কামরুজ্জামান, আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, সালাউদ্দিন আহমেদ, জামশেদ রানা, হাফিজুল ইসলাম পলাশ, এরশাদ আলী, আব্বাস আলী, শেখ জামাল, নাঈম, রবিউল, জাহিদ, সোহেল, মাসুম বিল্লাহ, রাহিল, রওনক, শীতল, কমল, জয়, নুহা, রাইনা, তন্নী, মিসেস পলাশ প্রমুখ।
কোরিওগ্রাফি: রুবিনা সুলতানা, সহযোগিতায় রিয়াদ বাংলাদেশ থিয়েটারের অভিভাবকবৃন্দ। রিয়াদ বাংলাদেশ কমিউনিটি।
উল্লেখ্য: প্রবাসের মাটিতে দেশীয় সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর রিয়াদ বাংলাদেশ থিয়েটার যাত্রা শুরু করে। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়াম সহ বিভিন্ন স্থানে নাটকের পাবলিক শো করেছে থিয়েটারটি। পেয়েছে দর্শকের ভালোবাসা। ২০২৩ সালের বিজয় দিবসে আবারও মঞ্চস্থ হবে দুটি নাটক: ওরা বেঈমান এবং রেমিট্যান্স যোদ্ধা। সবাইকে দেখার আগাম আমন্ত্রণ।