মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম এর আশু রোগমুক্তি কামনা করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক, মহানগর, আল খারিজ পরিবারের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দোয়া, মুনাজাত ও আলোচনা সভা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
রিয়াদ প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো: সবুর খানের সঞ্চালনায় রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার তানভীর সেকান্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগের সভাপতি আবদুল জলিল, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহসভাপতি ব্যাংকার হুমায়ুন কবির।
প্রাদেশিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি, বাংলাদেশ কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ আবদুস সালাম এর সুস্থতা কামনা করে দোয়া করেন হাফেজ মাওলানা আবদুস সালাম।