মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ২০২৪ সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরশাসক খুঁনি হাসিনার পতন এবং শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সংসদীয় আসন (চট্টগ্রাম -১৬) বাঁশখালী উপজেলা বিএনপির রিয়াদ সৌদি আরব প্রবাসীদের উদ্যোগে মেজবান ও দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান।
বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদল সভাপতি সাংবাদিক ও ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ, সিনিয়র সহ সভাপতি হাজী মো: সেলিম, নোবা ইন্টারপ্রাইজ এর চেয়ারম্যান সাইফ চৌধুরী, সাংবাদিক সাদেক আহমেদ।
প্রবাসী বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করা হয়। দোয়া ও মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আরিফুল ইসলাম।