মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাথা ৫ তারকা অ্যাপেলো ডিমুরা হোটেল সাবেক (রামাদ হোটেলে) ১৪ নভেম্বর ২০২৩ রাতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ) প্রতিষ্ঠাতা সভাপতি এনটিভি সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন এর সভাপতিত্বে-ফোরাম সাধারণ সসম্পাদক ও বর্ণ টিভি পরিচালক ফকির আল আমিনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল এর রিয়াদ প্রতিনিধি শাহাদাৎ আল মেহেদী। সভায় প্রধান অতিথি ছিলেন সানসিটি মেডিকেল এর ডিএমডি সাখাওয়াত হোসেন আরমান।
সভায় নব নিযুক্ত এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন ও মাইটিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহমেদ কে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এখন টিভির সৌদি আরব ব্যুরো চীফ এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
এসএ টিভি রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, জনপ্রিয় তৃনমুল টিভি প্রতিনিধি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আসমাউল হুসাইন, বি-বাড়ীয়া নিউজ টিভি প্রতিনিধি ও ফোরামের দপ্তর সমপাদক এম মেহেদুল খান, দৈনিক নারায়ণগঞ্জ পত্রিকার সৌদি প্রতিনিধি মো: আলী, এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি ও ফোরামের উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন, মাইটিভি প্রতিনিধি ও ফোরামের সাংগঠনিক সসম্পাদক সাদেক আহমেদ, সাংবাদিক মো: মোর্শেদ আলম প্রমুখ।
সভায় প্রতি বছর ইফতার মাহফিল ও শীতকালীন পিঠা উৎসব করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। যেকোন সংবাদকর্মীর বিপদে আপদে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণতান্ত্রিকভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রবাসে গণ-মাধ্যমের নিজেদের মধ্য ঐক্যর উপর গুরুত্ব আরোপ করা হয়।
দেশ জাতীর ভার্বমুতি রক্ষায় জোর দেওয়া হয়।বিশ্ব মুসলিমের অভিভাবক দেশ পবিত্র ভূমি সৌদির আইন মেনে চলার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।