মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল কমিটির আহবায়ক তাজুল ইসলাম গাজীপুর সভাপতিত্বে – সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জি এম রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বশীর আহমেদ সরকার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আলমগীর হোসেন আলম, সোহরাব হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সহ সভাপতি ফখরুল ইসলাম।
অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন – প্রবাসী ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাসুদ রানা, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রবাসী কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো: জাকির, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: কামাল, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মো: বিল্লাল হোসেন, মতলব উপজেলা বিএনপির সভাপতি মো: ওয়াসিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাজু পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, মতলব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: আরিফ, চাঁদপুর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো: সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির মো: ইউসুফ মিজি প্রমুখ।
বক্তারা বলেন- দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, দেশে নেই গণতন্ত্র, চলছে একনায়কতন্ত্র, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, দেখার কেউ নেই। আওয়ামী সরকার একটাই ভালো পারে তাহলো বিএনপির সমালোচনা। দেশের সাধারণ মানুষ আজ বড় অসহায়, দেশের মানুষের ভাগ্য বদলাতে হলে আওয়ামী সরকারের পরিবর্তন ঘটাতে হবে এর বিকল্প আর কিছু হতে পারেনা।
সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।