মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে ফরিদগঞ্জ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, ব্যবসায়ী ও উদ্যোক্তা আব্দুল আজিজের ২৫তম জন্মদিন আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপিত হয়েছে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সৌদি আরব চাঁদপুর কণ্ঠ ও মোহনা টেলিভিশনের ব্যুরো ইনচার্জ, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়; রিয়াদ বাথা গাজী ট্রাভেলসের স্বত্বাধিকারী গাজী খোরশেদ আলম; বাথা তাজ রেস্টুরেন্টের পরিচালক মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা অহিদুল ইসলাম, মোঃ শামীম, মোঃ ইয়াসিন, মোঃ মামুন, মোঃ মহিন, মোঃ রায়হান, মোঃ হাসিবসহ চাঁদপুর জেলার আরও অনেক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।
উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করে চাঁদপুর জেলা তথা পুরো দেশকে এগিয়ে নিতে জেলার প্রতিটি উপজেলার প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সম্প্রীতির মাধ্যমে কাজ করা উচিত।