মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদ বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুন উর রশিদের সম্মানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে -সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর- মোঃ আবদুর রহমান, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, লং আইসল্যান্ড ওভারসিজ এর পরিচালক দেওয়ান মোর্শেদ, প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি আলমগীর কবির, লক্ষ্মীপুর জেলা বিএনপি’র উপদেষ্টা আব্দুল আজিজ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আসমাউল হোসেন, ব্যবসায়ী নুরুল আমিন নুরু, লাব্বাইক গ্রুপ অফ কোম্পানি পরিচালক ইনভেস্টর শাহজালাল ভুট্টু, ইনভেস্টর সাইফুল ইসলাম সাইফ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন – বিএনপি সাধারণ মানুষের দল, মানুষের কল্যাণে অতিতেও কাজ করেছে আগামীতেও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে, ব্যবসায়িক সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা হবে।
সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।