মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘গ্রীনবাংলা’ ক্রিকেট টীমের আয়োজনে দিনব্যাপী স্পোর্টস ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার রিয়াদের আরকান ইনডোর স্পোর্টস ফ্যাসিলিটিতে এবং ডিমসি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফেস্টিভাল আয়োজন করা হয়। ফেস্টিভালে ১২টি করে ক্রিকেট ও ফুটবল টীম এবং ১৬টি ব্যাডমিন্টন টীম অংশ নেয়। এছাড়াও ফেস্টিভালে আগত শিশু ও মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়।

দিনব্যপি ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
গ্রীনবাংলার মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলামের সঞ্চালনায় টীম ম্যানেজার আল আমিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপ প্রধান আবুল হাসান মৃধা, দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মর্তুজা জুলকার নাইন, প্রেস উইংয়ের ১ম সচিব ফখরুল ইসলাম, লেবার উইংয়ের প্রথম সচিব আলমগীর হোসাইন, ডিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বিওডি চেয়ারম্যান মোহাম্মদ শোয়াইব।

এছাড়াও উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া কর্মীরা।