মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: রিয়াদে বিএনপির আয়োজনে দলের চেয়াপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে – প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবিরের সঞ্চালনায় আনন্দ উৎসব ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। স্বাগতম বক্তব্য রাখেন রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশীদ।
প্রধান বক্তা ছিলেন ইনভেস্টার ও নোভা ইন্টার প্রাইজের চেয়ারম্যান সাইফ চৌধুরী। বক্তব্য রাখেন প্রবাসী ফেনী জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন, প্রবাসী লক্ষীপুর জেলা বিএনপির সভাপতি মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক রাকীবুল হাসান।
সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরিফুর রহমান।
সভায় ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরনে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। কেক কেটে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম কালেদা জিয়ার ৮০তম জন্মদিনের সুচনা করা হয়। বিপুল সংখ্যা প্রবাসী বিএনপি নেতাকর্মী আনন্দ ও উৎসব মুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।