মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী শহর রিয়াদের শিফা ওয়াদী আলরীমে শুরু হয়েছে ঈদ ফেস্টিবল ২০২৪। বিভিন্ন দেশের ন্যায় ১৮ -১৯ এপ্রিল দুই দিনে দুইটি নাটক রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করেছে নাটক অল্পবিদ্যা ভয়ংকর ও রেমিট্যান্স যোদ্ধা মঞ্চস্থ করে। সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় ও ইমুর যৌথ সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন স্থানীয় প্রবাস বাংলা ব্যান্ডের শিল্পিরা। বাংলাদেশের বিভিন্ন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে রিয়াদ বাংলাদেশ থিয়েটার। উপস্থিত দর্শকরা আনন্দে উচ্ছাসে মেতে উঠেন।
সৌদি আয়োজিত ঈদ ফেস্টিভ্যাল মঞ্চে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একমাত্র নাটক ও সাংস্কৃতিক সংগঠন রিয়াদ বাংলাদেশ থিয়েটার। নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে হাজার হাজার প্রবাসীরা তাদের পরিবার, পরিজন, বন্ধুদের নিয়ে ছুটে আসেন অনুষ্ঠানস্থলে। সৌদি নাগরিকদের পাশাপাশি ভারত, নেপাল, ইন্দোনেশিয়া ও প্রবাসী বাংলাদেশীদের দেখা যায় মেলা প্রাঙ্গনে। প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে রিয়াদ বাংলাদেশ থিয়েটার মঞ্চস্থ করে রেমিট্যান্স যোদ্ধা নাটক। অবৈধ পথে দেশে টাকা না পাঠিয়ে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গল্প ফুটে ওঠে।
বিভিন্ন দেশের নাগরিক ছাড়াও কয়েক হাজার বাংলাদেশি দর্শনার্থী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়াও স্থান পেয়েছে শিশুদের খেলাধুলার বিভিন্ন আয়োজন, আছে বাংলাদেশী রকমারি কাপড় ও মুখরোচক বিভিন্ন খাবারের দোকান। শিশুদের জন্য ভিডিও গেমস ইত্যাদি। দুই দিনের জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের ঈদ ফেস্টিভ্যাল ২০২৪।
২০৩০ ভিশন বাস্তবায়নে পর্যটন খাতকে জাতীয় সার্থে আরো বিকশিত করার লক্ষে বিভিন্ন স্থানে বিনোদন মূলক অনুষ্ঠান আয়োজন করছেন সৌদি সরকার। মেলায় প্রবেস করতে ২০ রিয়াল দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের সার্বিক সুবিধা দিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় স্থানীয় সৌদি নাগরিক ছাড়াও প্রবাসে অবস্থানরত বিভিন্ন দেশের সাংস্কৃতিক তুলে ধরা হচ্ছে আর তা উপভোগ করেছেন সবাই। ঈদ ফেস্টিভ্যাল আয়োজকদের ধন্যবাদ জানাই সবাই।