প্রবাস মেলা ডেস্ক: ই-কমার্স এন্টারপ্লেনার্স অব বাংলাদেশ (ইসিইবি) প্রেসিডেন্ট রায়হানা খান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সম্মাননা পুরস্কার ২০২১ লাভ করেছেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে মানবাধিকার আন্দোলনের পথিকৃৎ অবিস্মরণীয় ব্যক্তিত্ব বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর ১১০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। স্বাধীনতা সংসদ ও বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ ফয়সাল মাহমুদ ফয়েজী। প্রধান আলোচক ছিলেন সাবেক তথ্যসচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদের ভাইস চেয়ারম্যান ড. জাহিদ আহাম্মেদ চৌধুরী বিপুল।

সম্মাননা পেয়ে রায়হানা খান স্বাধীনতা সংসদ এর চেয়ারম্যান এ্যাডভোকেট এএন সালামত উল্লাহ ও মহাসচিব সাহেদ আহাম্মদ সহ সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।