প্রবাস মেলা ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের ট্যারিফ নিয়ে আলোচনা করতে দেশটির সফরে যাবেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে সফররত মার্কিন ডেপুটি আন্ডার সেক্রেটারি নিকোল চুলিক তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা জানান বিশেষ দূত।
রাতে এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের নানা দিক ওয়াশিংটন সফরে আলোচনা হবে। সফরে মার্কিন পররাষ্ট্র, বাণিজ্য এবং কমার্স মন্ত্রণালয়ের সাথে আলোচনার কথা রয়েছে।