হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: শিরি শিশু সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বনলতা শিল্পী সাহিত্যিক, সাংস্কৃতিক ও সাংবাদিক গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সোহরাওয়ার্দি স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাপসনিউজ ও আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর প্রধান উপদেষ্টা প্রবীণ শিশু সাহিত্যিক হাসানুর রহমান গত ৭ মে, ২০২০ গুরুতর অসুস্থ হয়ে নিউইয়র্ক এর কুইন্স হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, জনাব হাসানুর রহমানের ব্রেইন হেমারাইজ হয়েছে। জনাব হাসানুর রহমানের সহধর্মিনী বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী পারভীন রহমান এ প্রতিনিধিকে জানান যে, বর্তমানে হাসানুর রহমান হাসপাতালে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। জনাব হাসানুর রহমান একজন প্রগতিশীল, মুক্তমনা বুদ্ধিজীবী ও প্রখ্যাত শিশু সাহিত্যিক। শিশু সাহিত্যে প্রকাশিত তার রচিত ১৪/১৫টি বই বাজারে চালু রয়েছে। শেষের দিকে কয়েকটি বই ঢাকার অভিজাত প্রকাশনা সংস্থা ‘বাড পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত হয় । এছাড়া তিনি পত্র-পত্রিকায় নিয়মিত লিখেন। তাঁর লেখাগুলো গবেষণাধর্মী ও শিক্ষনীয়

ব্যক্তিজীবনে হাসানুর রহমান একজন বিনয়ী হাসি-খুশি সদালাপী সজ্জন মানুষ । তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রীয়ভাবে জড়িত । জনাব হাসানুর রহমানের দুই পুত্র । বড় ছেলে রাজীব রহমান একজন তরুণ সুরকার, গীতিকার ও জনপ্রিয় সংগীত শিল্পী। এছাড়া তিনি একটি ব্যান্ড এর পরিচালক । ছোট ছেলে আশীক রহমান একজন প্রকৌশলী।
শিশু সাহিত্যিক হাসানুর রহমানের আশু রোগ মুক্তির জন্য তাঁর পরিবারের পক্ষ্য থেকে দোয়া চাওয়া হয়েছে । এছাড়া আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়ার সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এবং বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন এক বিবৃতিতে হাসানুর রহমানের সুস্থতা ও আশু রোগ মুক্তির প্রার্থনা কামনা করে সকলের নিকট বিশেষভাবে অনুরোধ করেছেন ।

এছাডাও আমেরিকা বসবাসকারীদের পক্ষথেকে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. নুরান নবী, সাধারণ সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম,ভুতত্ববিদ গিয়াস উদ্দিন আহমেদ, সাংবাদিক মো: নাসির, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ড. প্রদিপ কর, মোহম্মদ আলী সিদিদকী, এ্যডভোকেট শাহ মো: বখতিয়ার আলী, শরীফ কামরুল আলম হীরা, সাদেকুল বদিউজ্জান পাননা, সাংবাদিক হেলাল মাহমুদ, আসাফ মাসুক, অধ্যাপক মমতাজ শাহানাজ, মিজবাহ আহমেদ, ফরিদ আলম, কায়কোবাদ খান, জালাল উদ্দিন জলিল, মনজুর চৌধুরী, রুমানা আক্তার, আতাউর রহমান তালুকদার, মিজানুর রহমান চৌধুরী, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, এমএ করিম জাহাংগীর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন. মিজানুর রহমান চেীধুরী, খুরশিদ আনোয়ার বাবলু, নজমুল ইসলাম চৌধুরী, সাইদুর রহমান সাইদ, ইলিয়ার রহমান, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী, রুমানা আক্তার, শহিদুল ইসলাম, আতাউর রহমান কামাল, নাদের মাষ্টার, মনজুর চেীধুরী, জাহাংগীর কবির, দেওয়ান আশরাফ, দেলওয়ার হোসেন, আতাউর রহমান, সাখাওয়াত হোসেন, শারমিন আক্তার, নাহিদা পারভিন, শেখ জামাল আহমেদ,সেবুল মিয়া, ইফজাল আহমদ চৌধুরী, মাহমুদ,ফরিদ উদ্দিন, খন্দকান জাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, দেলওয়ার, শরীফ জাহাংগীর আলম, হাসান জিলানী, এবিএম মিজানুল হাসান, আতাউর তালুকদার , আলমগীর, সাজ, মাইনুদদিন,ড. সুলতান মাহমুদ, ড. মকবুল হোসেন তালুকদার, মো: আলমগীর, জাকির হোসেন, জামাল মিয়া, মিজান চৌধুরী, জিয়া, ফিরোজ মাহমুদ, নিউইয়র্কের রাজনীতিক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং প্রবাসের বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ অনেকেই হাসানুর রহমানের রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেছেন।