নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ৩০ জুন রবিবার সন্ধ্যা ৮টায় নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইট্সের মিনা বাজার সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার কর্তৃক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড: সিদ্দিকুর রহমানের দলের অসাংগঠনিক কার্যকলাপে ও দলের আইন কানুন ভঙ্গের কারনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ইলিয়ার রহমান এবং প্রতিবাদ সভাটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুবল দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী ও হাকিকুল ইসলাম খোকন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: শাহ মো: বখতিয়ার, সদস্য কায়কোবাদ খাঁন, মো: ইলিয়াস রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী। শেখ হাসিনা মঞ্চের সভাপতি, জালাল উদ্দিন জলিল, স্মরণ সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছা সেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হিলানী, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, জাতীয় শ্রমিক লীগের সিনিয়ার সহ-সভাপতি মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রুমানা আক্তার, যুক্তরাষ্ট্র যুব লীগের আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমেন, যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাইনুদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির, যুক্তরাষ্ট্র যুব কমান্ড সভাপতি আব্দুল মুহিদ, সাধারাণ সম্পাদক জহিরুল ইসলাম, আতাউর রহমান তালুকদার, দেলোয়ার মোল্লা, শারমিন আক্তার, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি মোল্লা এম এ মাসুদ ও নারী নেত্রী জলী কর।