হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের উদ্যাগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ আগস্ট ২০২৩, রবিবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্ক এর জ্যাকসন হাইটসের মামুন টিয়োটরিয়ালে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি থাকবেন প্রফেসর বেনু কুমার দে, উপ উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রধান বক্তা থাকবেন প্রফেসর মতলুব আলী, সাবেক ডীন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানে সবার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার।