প্রবাস মেলা ডেস্ক: ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি সেখানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যান তিনি। দেশের মতো বাইরে গিয়েও জায়েদ খান পাচ্ছেন তার ভক্ত-অনুরাগীদের প্রাণঢালা ভালোবাসা।
যুক্তরাষ্ট্র প্রবাসী জায়েদ খানের বাংলাদেশি ভক্তরা তাকে পেয়ে রীতিমতো আনন্দে মেতে উঠেছেন। তাকে ঘিরে সবাই ছবি ও সেলফি তুলতে মেতে উঠেছেন। জায়েদ যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে পাচ্ছে সবার উষ্ণ অভ্যর্থনা। সবার এমন ভালোবাসা জায়েদ খান ভীষণ উপভোগ করছেন।
চলচ্চিত্র জায়েদের কাছে যেমন প্রিয়, তেমনি বিভিন্ন স্থানে ঘুরতেও ভীষণ ভালোবাসেন তিনি। যুক্তরাষ্ট্রে গিয়েও এর ব্যতিক্রম ঘটছে না জায়েদের। সেখানে গিয়েও তিনি ছুটে যাচ্ছেন বিভিন্ন প্রাকৃতিক নৈসর্গিক মনোলোভা স্থানে।