হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, দেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ বিশেষ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রের উদ্যোগে জ্যাকসন হাইটের গত ২৩ জানুয়ারী ২০২৩, সোমবার বাদ এশা জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার কমপ্লেক্সে বিশেষ দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতৃবন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন মহান দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। যিনি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে উন্নয়নের শিহরে নিয়ে গেছেন। বক্তাগণ বলেন, তার সাড়ে তিন বছরের সুশাসন বিশ্ব দরবারে স্বর্ণযুগ হিসেবে অভিহিত করা হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, প্রেসিডন্ট শহীদ জিয়া ছিলেন বাংলাদেশী জাতীয়তাদের জনক, মহান মানবতার শান্তির দূত।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আনোয়ার ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, নিউইয়র্ক মহানগর দঃ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহম্মদ, জাফর তালুকদার শ্রমিক নেতা মোস্তফা আহম্মদ, হুমায়ুন কবির, আলহাজ্ব আব্দুল হান্নান শিকদার, শফিকুর রহমান তপু ও মো: নাছির, আকন্দ, নূর নবী চৌধুরী, মোহাম্মদ আলম, ফয়সাল আহমেদ, যুবদল নেতা মোহাম্মদ মনির, মোহাম্মদ আজিজ ও শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।