জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যে বসবাসরত ফেনীবাসীর উদ্যোগে আনন্দঘন ভ্রমণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই বুধবার কামবার স্যান্ড বিচে এ আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে প্রবাসী ফেনীবাসী ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ উপলক্ষে পূর্ব লন্ডনের ম্যানর পার্ক থেকে তিনটি বাস কামবার স্যান্ড বিচের উদ্দেশে যাত্রা করে। ভ্রমণকে কেন্দ্র করে সকাল থেকেই অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনটি পরিণত হয় ফেনীবাসী ও তাদের শুভাকাঙ্ক্ষীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনের নেতৃত্ব দেন আহ্বায়ক বিপ্লব হোসেন মহি এবং সদস্যসচিব নজরুল ইসলাম বিপ্লব। তাঁদের সঙ্গে ছিলেন যুগ্ম আহ্বায়ক আফছার উদ্দিন, দিদারুল আলম, কাজী গোলাম সরোয়ার, মোজাম্মেল হক, ইমতিয়াজ আজীম মিজান ও ফরহাদ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীর সাবেক সভাপতি কুতুব উদ্দিন হাজারী, ট্রাস্টি আশরাফুনল আলম, নাসির উদ্দিন, কাজী গোলাম ছরোয়ার বাহার, রাকিবুল হাসান, টুটুল, আবু তৈয়ব, মনির আহম্মেদ, সিদ্দিক আহমেদ, নুর ইসলাম, এরশাদ উল্লাহ, বাবন, কাশেম, নজরুল, কারি নজরুল, মুহিত, দাউদ, লিটন, টিপু, হোসেন, মফিজ ও মোর্শেদ, হিরাসহ ফেনীবাসীর অনেকে।
আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য ছিল প্রবাসে বসবাসরত ফেনীবাসীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করা। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি একে অপরের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সময় কাটানোর সুযোগ পান অংশগ্রহণকারীরা।