প্রবাস মেলা ডেস্ক: ২১ আগস্ট বুধবার সন্ধ্যায় সাড়ে ৭ ঘটিকায় সীতাকুণ্ডের অভিজাত এক রেস্তোঁরায় গুলিয়াখালী সমাজকল্যাণ সংঘ নামে একটি সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংঘটনের কার্যকরী সদস্যগণ ফুলের তোড়া নিয়ে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন সদ্য নবগঠিত কেন্দ্র কর্তৃক অনুমোদিত সংগঠন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁনের একান্ত সান্নিধ্যে।
সমাজকল্যাণ সংঘঠনটির নেতৃত্বে ছিলেন যথাক্রমেঃ সংগঠনটির সভাপতি মোঃ রমজান, আক্তারুজ্জামান, মনিরুজ্জামান, ইমতিয়াজ হোসেন, নুরুন্নবী, সাজ্জাদ হোসেন এবং সহযোগী আগত অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা আজিম উদ্দীন আরজু ও ইসস ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইউনুস।
মুহাম্মদ ইউসুফ খাঁনকে সংবর্ধনা দেয়ার প্রস্তাব করা হলে তিনি বলেন, আগস্ট শোকের মাস। বাঙ্গালি জাতির কান্নার মাস। এ মাসেই সংবর্ধনা নিতে পারবো না।
তিনি বলেন, যেহেতু আপনারা আশা ও ভালোবাসায় ফুলের তোড়া নিয়ে এসেছেন সেহেতু আপনাদের ভালবাসাকে ফিরিয়ে দিতে অনিচ্ছাসত্ত্বেও পারিনি। সমাজকল্যাণ সংঘের সকল সদস্যকে কারো প্ররোচনার শিকার না হয়ে আদর্শ ও লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে আহ্বান জানালেন মুহাম্মদ ইউসুফ খাঁন। ভালো কাজসমূহ করতে গেলে বহু বাঁধা বিপত্তি আসে এবং আসবে। এ সমস্ত বাঁধা বিপত্তি ডিঙ্গিঁয়ে উপরে পৌঁছুবার চেষ্টায় হল ঐকান্তিক প্রচেষ্টা সম্মত সাধনা। ধৈর্য্যধারন করে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়নে কাজ করতে এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সব সময় পাশে থাকবার আহ্বান জানালেন মুহাম্মদ ইউসুফ খাঁন।