শরীফ মিজান, কুয়েত থেকেঃ মুজিব শতবর্ষ উপলক্ষে ১৯ নভেম্বর, ২০২১ শুক্রবার বাংলাদেশ দুতাবাস অডিটোরিয়ামে বাংলাদেশ সংগীত একাডেমী, কুয়েতের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুঁইয়ার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ মানিক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। সংগঠনের সকল শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন যথাক্রমে মানিক মোল্লা, রুনা আক্তার কেয়া, ফাতিমা,জাহিদ, তাহের প্রবাসী, খুরশিদা মুনিরা। শেষে দর্শকদের অনুরোধে মান্যবর রাষ্ট্রদূত মহোদয় গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন। রাষ্ট্রদূত মহোদয়ের গানের তালে তালে নেচে গেয়ে উপস্থিত দশকরা অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলর আবুল হোসেন, ১ম সচিব (পাসপোর্ট) ইকবাল আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী মুকাই আলী, মোহাম্মদ সেলিম সহ কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ সংগীত একাডেমী, কুয়েতের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন