প্রবাস মেলা ডেস্ক: মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণি। তাঁর সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘আমার সন্তানের মা হতে যাচ্ছে পরী। সবার কাছে দোয়া চাই।’

তার আগে আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। নিজেকে অভিনন্দনও জানিয়েছেন নায়ক।
জানা গেছে, ওয়েব ফিল্ম ‘গুণীন’ সিনেমার শুটিংয়ের সময় দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।