অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: মাস্কাট রিসেল গার্ডেনে পটিয়া সমিতির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজী মোহাম্মাদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে মোহাম্মদ আলমের সঞ্চালনায় এ পুনর্মিলনী উদযাপিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ আয়ুইব, আদনান, আরফাত, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ আলমগীর হোসেন, আজাদ ইমরান, হেলাল উদ্দিন, জাফর উদ্দীন বাপ্পি, নুরউদ্দীন, রকি, মোহাম্মাদ বোরহান উদ্দীনসহ সমিতি পরিবারের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, মরুভূমির বুকে পটিয়া বাসী এক হতেই পেরে আমরা খুবই আনন্দিত। নিজ দেশের মাটি ছেড়ে সুদূর দেশে পাড়ি জমিয়ে নিজ পরিবার ও দেশের স্বচ্ছলতা এগিয়ে নিয়ে যাচ্ছে প্রবাসী ভাইরা। সারা দিন পরিশ্রম করে শুধু পরিবার ও দেশের গরীব দুঃখী মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য। পটিয়া সমিতি ওমান এর মাধ্যমে, মানব সেবায় কাজ করার অঙ্গিকার বদ্ধ হয় সবাই সাথে সাথে ওমান প্রবাসী পটিয়া কেলিশহর, রতনপুর মৌলভীবাজারের সন্তান মৃত মোহাম্মদ মোক্তার হোসেনের এর পরিবারের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে।
কিছু দিন আগে পটিয়া সমিতির সদস্য জনাব রফিকুল আলমের হার্ট এর সমস্যা হওয়াতে মেডিকেল ও আর্থিক সহযোগিতার সেবা প্রদান করেন পটিয়া সমিতির নেতৃবৃন্দরা।