রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ার জহুর প্রদেশে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জহুরের পেকান নেনাস এলাকায় শুক্রবার আনুমানিক দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম আমিনুর (৩৮)।
জহুর বারু বাংলাদেশ কমিউনিটির নেতা তরিকুল ইসলাম আমিন প্রবাস মেলাকে জানান, “নিহত আমিনুর প্রায় দশ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসী। সে কমিউনিটির পরিচিত মুখ। খুব ভালো লোক ছিলেন। তিনি জহুর দোকান করতেন। তাঁর নিজের গাড়ি ছিলো। সে গাড়িটি চালানোর সময় এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আমিনুর মারা যান।”।
কুয়ালালামপুর থেকে ইস্যুকৃত পাসপোর্টে নিহত আমিনুরের ঠিকানা ঢাকা উল্লেখ আছে।