মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: দ্রুততম সময়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের কাছে পাসপোর্ট পৌঁছে দিতে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। নবায়ন হয়ে আসা পাসপোর্ট বিতরনের কার্যক্রমে গতি আনতে চলছে সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সেবা। এমনকি ছুটির দিনেও থেমে নেই এ কর্মসূচি। ২২ জানুয়ারী হাইকমিশনের দেয়া এক বিজ্ঞপ্তীতে এসব তথ্য দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গেলো ৭ দিনে ১০ হাজার ২৮৫ জন প্রাবাসী’র কাছে সরাসরি পাসপোর্ট হস্তান্তরে স্বক্ষম হয়েছে হাইকমিশন। এর বাইরে পোস্ট অফিসের মাধ্যমেও পাসপোর্ট নিয়েছেন অনেকে।
বিজ্ঞপ্তীতে বলা হয় কুয়ালালামপুরের বাইরে পেনাং, জোহরবারু, কুয়ান্তান, মালাক্কা এবং কেলাং শহরে পাসপোর্ট পৌঁছে দিতে নিয়মিত কাজ করছে হাইকমিশনের নির্ধারিত একটি মোবাইল কনস্যুলার টিম।
পাসপোর্ট সংগ্রহ করতে অনলাইনে আবেদন করে হাইকমিশন থেকে সরাসরি অথবা পোস্ট অফিসের মাধ্যমে সেবা গ্রহনের পরামর্শ দেয়া হয় ঐ বিজ্ঞপ্তীতে।