মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার সহ কোষাধক্ষ্য মোহাম্মদ রফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। রবিবার (২০ই অক্টোবর ২০২৪) মালদ্বীপের রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মো: রফিকুল ইসলাম, ২০২২ সালের ১৯ অক্টোবর ব্রেইন স্ট্রোক করে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার দেশের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি’র সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপি’র সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো: হোসেন সুমন, মো: শাহআলম, মো: এমরান হোসেন তালুকদার, মো: ফারুক হোসেন, মো: আলমগীর মজুমদার, মো: ফারুক হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আমির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মো: খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক মো: ওমর ফারুক খন্দকার, মালদ্বীপ বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান মনির, কোষাধক্ষ্য মো: আব্দুল্লাহ কাদের, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো: মামুন, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সভাপতি মো: আব্দুল মান্নান, শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি মো: আব্দুল্লাহ কাদের শিকদার, মোহাম্মদ খাইরুল আমিন, করিম রানা প্রমুখ।
পরে, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী , বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ শরিফুল ইসলাম। এ ছাড়াও দোয়া ও আলোচনা সভায় মালদ্বীপ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও মালদ্বীপ কর্মরত প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।