মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: ২৩ সেপ্টেম্বর ২০১৮ মালদ্বীপ জাতীয় নির্বাচনে ইব্রাহিম মোহাম্মদ সলিহ (ইবু)সাময়িক ফলাফল অনুযায়ী আবদুল্লাহ ইয়ামিনকে পরাজিত করেছেন, জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ ইয়ামিন আব্দুল গাইয়ুম ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছিলেনG (পিপিএম পার্টির বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ্ ইয়ামিন আব্দুল গাইয়ুম ভোট পেয়েছেন ৯৬ হাজার ১৩২টি ভোট ) ও (এমডিপি পার্টির প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থীর ইব্রাহীম মোহাম্মদ সলিহ ১ লক্ষ ৩৪ হাজার ৬১৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)।
রবিবার ২৩ সেপ্টেম্বর ২০১৮ ভোটের পর মালদ্বীপ সরকার বিরোধী দলের বিজয়কে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে বিপুল ভোটে বিজয়ী হওয়া ইব্রাহিম মোহাম্মদ সলিহ (ইবু) মালদ্বীপের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা এই নির্বাচনে আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতার সাথে জিতেছি। এটা সুখের এক মুহূর্ত, এটা আশার এক মুহূর্ত, এটা ইতিহাসের এক মুহূর্ত। আমরা মালদ্বীপে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব এবং আমি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে আমার সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবো। আমি রাষ্ট্রপতি আব্দুল্লাহ ইয়ামিনকে বিনীত আহ্বান জানাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে ক্ষমতার মসৃণ হস্তান্তর করার জন্য।
সর্বশেষ মালদ্বীপের স্থানীয় জনগণ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় যে, ভোটাধিকার ছিল মসৃণ ও শান্তিপূর্ণ। আর মালদ্বীপের নির্বাচন কমিশন প্রধান আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, এটি ছিল মালদ্বীপের তৃতীয় মাল্টি পার্টি প্রেসিডেন্ট নির্বাচন এবং কোন অভিযোগ বা অনিয়ম নেই যা ফলাফলকে প্রভাবিত করতে পারে।