মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। শুক্রবার ১৮ই অক্টোবর ২০২৪ স্থানীয় সময় রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালের তান্দুরি রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অতি অল্প সময়ে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকা। দেশের সব স্তরের মানুষের অধিকারের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। একই সঙ্গে যারা প্রবাসে সামাজিক কাজ করে তাদের কথা দেশসহ সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের কাছে ছড়িয়ে দিচ্ছে, যা প্রশংসার দাবিদার। আগামী দিনেও বাংলাদেশের গণতন্ত্র রক্ষার অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করি।
উক্ত অনুষ্ঠানে, কালবেলা মালদ্বীপ প্রতিনিধি এবং মালদ্বীপ-বাংলা প্রেস ক্লাবের সভাপতি মো: এমরান হোসেন তালুকদারের সঞ্চালনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান শাহাজী, মালদ্বীপ-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, প্রবাসী ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান, মালদ্বীপ শ্রমিক দলের প্রস্তাবিত সভাপতি আব্দুল্লাহ কাদের শিকদার, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগির আহমেদ, প্রবাসী শিল্পী গোষ্ঠীর সম্পাদক বাউল আক্কাস, মোঃ বোরহানউদ্দিন সহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটির নেতা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে অতিথিরা কেক কেটে দৈনিক কালবেলার ৩য় বর্ষে পদার্পণ উদযাপন করেন।