মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, সাফল্য, ঐতিহ্য, উন্নয়ন ও গৌরবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ৷ ২৪ জুন ২০১৯ সোমবার মালদ্বীপের রাজধানী মালে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাতাবার্ষিকী কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়।
মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী সাদেক হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য এ আর মামুনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক সুমন হোসেন, সদস্য সাদেক হোসেন, নুরুল ইসলাম ভূঁইয়া, আনিছ মাল, নুরে আলম ভুঁইয়া, সুজন ভুঁইয়া, এনামুল হক জাকির, মিজান মোল্লা, মালদ্বীপ আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজী, যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম আরজু, সদস্য আল ফাহাদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ মালদ্বীপ কর্মরত অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা ৷

অনুষ্ঠানের সভাপতি গাজী সাদেক হোসেন বলেন, স্বাধীনতা, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা রাজনৈতিক দল আওয়ামী লীগ ৭০ বছরে পা রাখছে। দেশ তথা নিজস্ব মানচিত্র, ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল কিছুর পেছনে আওয়ামীলীগের অবদান রয়েছে।
১৯৪৯ সালের এদিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী এ দলটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এসেছে। ঐতিহ্যবাহী এ দলের হাত ধরে স্বাধীন বাংলাদেশের অনেক অর্জন আর অগ্রগতির ইতিহাস রচিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য মালদ্বীপ শাখার সকল নেতা কর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।