মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: চট্টগ্রাম জেলার চৌধুরীহাট এলাকায় অবস্থিত হাউজ চার্চ বাংলাদেশ প্রাঙ্গণে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচির মাধ্যমে শীত মৌসুমে তাপমাত্রা হ্রাসজনিত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এলাকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাষ্টর মানিক গাইন। তিনি তার বক্তব্যে বলেন, “শীতের সময় একটি কম্বল শুধু শরীরের উষ্ণতাই দেয় না, বরং অসহায় মানুষের মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতিও জাগিয়ে তোলে।”
তিনি এ সময় ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের প্রাণ, সাধারণ সম্পাদক মার্ক রায় ও তার স্ত্রী প্রণতি ক্রুশ, আমেরিকাতে বসবাসরত বিভাস বাড়ৈ ও লিন্ডা গনসালভেজ, সংগঠনের সম্মানিত দপ্তর সম্পাদক টুটুল গমেজ, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, নির্বাহী সদস্য সানি মল্লিক, মিকি সোয়ারেসসহ সংগঠনের সকল কার্যনির্বাহী পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ সহযোগিতা করেন মিসেস সোনিয়া বিশ্বাস সুস্মিতা ও জিনিয়া বিশ্বাস।
ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায় বলেন, “মানুষের পাশে মানুষ দাঁড়ালেই পৃথিবী সুন্দর হয়, চারপাশ আনন্দময় হয়ে ওঠে। আমাদের সংগঠন একটি স্বপ্নের সেতুবন্ধন ও মানবতার বাতিঘর। ভালোবাসা ও ঐক্যের সুরে আমরা আমাদের সাধ্যমতো মানবতার সেবায় কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, এই মানবিক উদ্যোগ সফল করতে যাঁরা আন্তরিকভাবে সাংগঠনিক কাজে পাশে ছিলেন, তাঁদের প্রতি তিনি হৃদয়ভরা কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, সমাজের অবহেলিত ও কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম। মানবতার সেবায় ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।