জিতা লাহিড়ী, খড়দহ, পশ্চিমবঙ্গ থেকে:
মাতৃ দিবসের শুভেচ্ছায় ভেসে যাচ্ছে মুঠোফোন।
কেউ বলছে আদিখ্যেতা, কেউ বলছে ঢং।
কেউ বলছে মাতৃ দিবস আমাদের নয় পশ্চিমী সব রোগ।
মাকে আমরা একদিন নয় বাসবো ভালো রোজ।
আজকের মা অনেক স্বাধীন, অনেক খানি সবল।
যে সব মা হারিয়ে গেল, সামলে গেলো হেসেল।
মুঠোফোনে মুখ দেখানোয় একদমই নয় সফল।
পশ্চিমী এই ঝড় এসে নয়, বদলে দিল জীবন।
একটা দিনের ভালো লাগা, একটা দিনের চাওয়া।
বদলে দিলো মায়ের জীবন, মায়ের সকল পাওয়া।
খারাপ কি এই পশ্চিমী ঢং, মা হওয়া বেশ মজার।