প্রবাস মেলা ডেস্ক: ৩১ অক্টোবর ২০২২, সোমবার সন্ধ্যায় মাইটিভি’র চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রবাস মেলা’র উপদেষ্টা আবৃত্তিকার ও টিভি উপস্থাপক মামুন ইমতিয়াজ। এসময় তারা চা-চক্রে অংশ নেন এবং বাংলাদেশের মিডিয়া ও শিল্প-সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনার এক ফাঁকে নাসির উদ্দীন সাথী’র হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন মামুন ইমতিয়াজ। প্রবাস মেলা হাতে নিয়ে নাসির উদ্দীন সাথী এর ভূয়সী প্রশংসা করেন। চা-চক্রে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবী জুবাইদা নাজনীন চৌধুরী।
মাইটিভি’র চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী’র হাতে প্রবাস মেলা