রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এর বিশেষ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪ টা ৩০ মিনিটে সংগঠনের সভাপতি রনি মোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিকের সঞ্চলনায় ‘পর্তুগালে বাংলাদেশ এবং সাংবাদিকতা’ শিরোনামে আলোচনার প্রধান আলোচক হিসেবে ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ টেলিভিশনের সাবেক সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির হিমু, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, এফ আই রনি ও জহিরুল ইসলাম মুন এবং যুগ্ম সম্পাদক আনোয়ার এস খান ফাহিম সহ আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, প্রচার সম্পাদক এনামুল হক, আন্তজার্তিক সম্পাদক শাহিদ আহমেদ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মহি উদ্দিন এবং নির্বাহী সদস্য হাসান কোরাইশি ও আকরাম হোসেন প্রমুখ।

এসময় আলোচকগণ মহান স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট এবং দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের গৌরবগাঁথা ও হানাদার বাহিনীর বর্বরতার কথা স্বরণ করেন। বিগত ৫০ বছরে দেশের নানা অর্জনের কথা এই সময় উল্লেখ করা হয়। প্রবাসে সাংবাদিকদের ভূমিকা এবং সঠিকভাবে সংবাদ পরিবেশের জন্য দিকনির্দেশনা মূলক আলোচনা হয়।
অনুষ্ঠানের সমাপ্তির পূর্বে প্রিন্স আহমেদ স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।