মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কবি মসি সিরাজের সভাপতিত্বে- সিনিয়র সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মো: আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: এরশাদ আলী, শিক্ষক খাদেমুল ইসলাম, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি মো: জাহাঙ্গীর আলম হৃদয়, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যকরী কমিটির সন্মানিত সদস্য প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি মির্জা কামাল হোসেন, প্রচার সম্পাদক রবিউল হোসেন রবি প্রমুখ।

একুশের আলোচনায় বক্তারা বলেন রিয়াদ বাংলাদেশ থিয়েটার ২০১৪ সাল থেকে প্রবাসের মাটিতে সুস্থ ধারার দেশিয় সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে তা অন্য কেউ পারেনি, আমরা আশা করছি আগামিতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সদস্যরা একুশের কবিতা আবৃতি করেন।