প্রবাস মেলা ডেস্ক: ৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সকাল ১০ টায় পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ এবং সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদের মাতা মমতাজ বেগমের মৃত্যুতে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঠাকুরবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপরূপা নাট্যগোষ্ঠীর সহ সভাপতি সৈয়দ আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, প্রচার সম্পাদক শিল্পী আরমান হোসেন, সদস্য শিল্পী আতাউর রহমান, মৌসুমি, রৌশন আরা, হিয়া দে প্রমুখ।

অনুষ্ঠানে মমতাজ বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন শাহরাস্তি গাউসুল আজম মাইজভান্ডারি মসজিদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, মমতাজ বেগম ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।