প্রবাস মেলা ডেস্ক: ১৯ আগস্ট সোমবার কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকির হোসেন এর আমন্ত্রণে চাঁদপুর শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, রিপোর্টাস ইউনিটির সিনিয়র সাধারণ সম্পাদক, মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক – মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইলিয়াস ভূইয়া, আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম প্রমুখ।