মুহাম্মদ আনোয়ার শাহাদাত হোসেন, রিয়াদ, সৌদিআরব:
ঘোর অমানিশার দিনে এলে তুমি ধরণীর বুকে
উজ্জ্বল আলোর ঝলকানি লাগলো সবার চোখে,
মৃতপ্রায় ধরণী গেয়ে উঠলো তব জাগরণী গান
মানবতার তরে তাঁকে পাঠালেন আল্লাহ মহান।
মক্কার আকাশে ভেদিয়া সেদিন উঠিল যে রবি
দ্যুতি ছড়ালো বিশ্বব্যপী তিনি মানবতার কবি,
মরুভূমির তপ্ত বালুকায় ফুটলো মনোরম ফুল
সৃষ্টির মাঝে নেই যে কিছু আর তাঁর সমতুল।
সূর্যদীপ্ত চেহারা মুবারক এলো যেদিন ধরণীতে
কে যেন দিল ফুঁক ফার্সের অগ্নিমন্দিরের অগ্নিতে
কাবাভ্যন্তরে মুর্তিগুলো পড়লো লুটিয়ে সিজদাতে
এলেন আছিয়া, মরিয়াম মা আমেনার ঘরেতে।
খুশির কল্লোল উঠিল সেদিন আসমান-জমিনে
রহমতের ফল্গুধারা বহিল সমগ্র সৃষ্টি জাহানে
জাহেলিয়াতের সকল অন্ধকার হয়ে গেলো দূর
আলোকোজ্জ্বল হলো ধরণী পেয়ে প্রিয় নবীর নূর।