কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় পবিত্র উমরাহ পালনে আসা জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে সংর্বধনা দিয়েছে মক্কার পটিয়ার প্রবাসীরা। ২৯ ফেব্রুয়ারি ২০২০, শনিবার রাতে মক্কার হোটেল তাইসিরে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে ডায়মন্ড হজ গ্রুপের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্ব ও নাজিম উদ্দিন বাবুলের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, পটিয়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হায়দার। বিশেষ অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান,মক্কা আওয়ামী ফাউন্ডেশন সভাপতি মোজাম্মেল হক।
বক্তব্য রাখেন, বেলাল উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম ইবলু, আবদুল জলিল, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম, হেলাল উদ্দিন, মনছুর আলম ও দিদারুল আলম সহ আরো অনেকে।
শেষে আগত অতিথিদেরকে মক্কায় অবস্থানরত পটিয়া প্রবাসীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর সম্মাননা স্মারক হিসেবে ক্রেষ্ট তুলে দেয়া হয়। এসময় মক্কার পটিয়ার প্রবাসী ছাড়াও আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।