কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদিআরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে এই দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানান মক্কার হজ কাউন্সেলর মাকসুদুর রহমান।
নিহত হজযাত্রীরা হচ্ছেন, আবুল হাসেম (৬১)। তিনি কুমিল্লার মুরাদ নগরের বাসিন্দা।পাসপোর্ট নম্বর- বি কিউ ০১০৪৪১৪। মোহাম্মদ সালজার রহমান(৬১)।তিনি বগুরা জেলার সোনাতলার বাসিন্দা।পাসপোর্ট নম্বর-বি এক্স ০২৬৫৭৯৬।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা নগরীতে তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১০৯ টি ফ্লাইটে ৩৯ হাজার ৯৫৩ জন হজযাত্রী সৌদিআরবে পৌঁছেছেন। তারমধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৪,১৮৫ ও বেসরকারী ব্যবস্থাপনায় ৩৫,৭৬৮ জন।