শেখ ফরিদ সভাপতি ও আমিনুল ইসলাম রিংকন সাধারণ সম্পাদক নির্বাচিত
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২২, রবিবার নিউইয়র্কের জ্যামাইকার বখতার কাবাব এন্ড পার্টি হলে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমানের সভাপতিত্বে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। কমিশনের অপর দুই নির্বাচন কমিশনার এবিএম সালেহ উদ্দীন ও নিজাম মফিজুল হোসেইনের উপস্থিতিতে নির্বাচনী সভায় ভোলা ডিস্ট্রিক এসোসিয়েশনের বিপুল সংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাটি নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মধ্যদিয়ে অবশেষে প্রধান নির্বাচন কমিশনার মফিজুর রহমান ২০২২-২০২৪ সালের ভোলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ এর ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিশনার এবিএম সালেহ উদ্দিন। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন কমিশনার নিজাম মফিজুল হোসেইন। বিগত কমিটির সদস্যসহ অন্যান্যদের মধ্যে বিদায়ী সভাপতি জিয়া উদ্দীন বাচ্চু উপস্থিত ছিলেন।
প্রকাশ থাকে যে গত কয়েকমাস ধরে বিপুল সংখ্যক সদস্যভুক্তির মাধ্যমে বিরামহীন পরিশ্রমের মধ্যদিয়ে সুষ্ঠ ও নিরপেক্ষ অবস্থানে থেকে নির্বাচন কমিশন এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ নির্বাচন ঘোষণা করেন। পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী অবশেষে নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে দু’জন সভাপতি প্রার্থীর একজন এমডি মঈন উদ্দিন তার প্রার্থীতা প্রত্যাহার করলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহাম্মদ শেখ ফরিদ সভাপতি নির্বাচিত হন।

২০২২-২০২৪ সালের নতুন কার্যকরী কমিটি মোহাম্মেদ শেখ ফরিদ সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি নির্বাচিত হন আবদুর রাজ্জাক শামীম, মোহাম্মেদ আক্তার হোসেন, মোহাম্মেদ সোহরাব, আমিনুল ইসলাম রিংকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন এমডি মাসুম। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন এমডি কামাল উদ্দিন, জেএফএম রাসেল। সাংগঠনিক সম্পাদক হন এম এ মাসুদ কবির, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ এমডি সামছুদ্দিন, দপ্তর সম্পাদক নীরব হোসেন, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন বাবু প্রচার সম্পাদক এমডি মাসুম (ফুলবাগিচা)। সাংস্কৃতিক সম্পাদক খাঁ এ এম রহমান, আন্তর্জাতিক সম্পাদক হাসিব রশীদ, ছাত্র বিষয়ক সম্পাদক আফরিন নাহার তামান্না, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. সারমিন আক্তার, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা আবদুস সাত্তার মামুন।
কার্যকরী সদস্য নির্বাচিত হন আবদুর রহমান জুয়েল, আবদুর রহমান জুয়েল, এমডি মঈন উদ্দিন, গোলাম মোস্তফা টিটু, এমডি এন মুরাদ, হামিদুর রহমান মাসুম, এমডি মিজানুর রহমান, বিশ্বজিত দে, জিএম ফাহাদ, নীরব মিয়া, ইমরিয়া হাসিব, আফতাব এ লিটন, এমডি আবদুর রাজ্জাক রুবেল, এমডি আকবর আলী, এমডি মারুফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, এনএম মঈনুল ইসলাম, কার্যকরী সদস্য।
নব-নির্বাচিত এ কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর ২০২২ রবিবার, সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের গুলশান টেরেস, ৫৯-১৫,৩৭ এভিনিউ, উডসাইড, নিউইয়র্ক অনুষ্ঠিত হবে। এতে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।