মোহাম্মদ মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর উদ্যোগে প্রথম বার ‘লাগো ইতালি মিস’ গ্রীম্মকালে ভ্রমণ ২০২৪ অনুষ্ঠিত। জলের একটি কৃত্রিম দেহ যার অববাহিকা বেলুনো প্রদেশের ক্যানেল দেল মিসের একটি ভাল অংশ দখল করে আছেন। ইতালির সবচেয়ে সুন্দর হ্রদ লেগাম্বিয়েন্টে এবং ট্যুরিং ক্লাব ইতালিয়ানদের মতে, সাধারণ ব্লু গাইডের লেখকদের মতে যেখানে এটি তার জলের বিশুদ্ধতা, পর্যটকদের জন্য পরিষেবা এবং পরিবেশগত মানের জন্য ইতালি অবস্থান সেরা। যে বিশ্ব ঐতিহ্যের চূড়ার পাদদেশে লেক মিসকে ব্লু গাইড ২০০২-এর লেক বিভাগের শীর্ষে রাখা হয়েছে। পর্যটনের অভিজ্ঞতার জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।
ঐতিহাসিক পর্যটন নগরী ভেনিস থেকে প্রায় ৩.৪ কিলোমিটার দূর এর লাগো দি মিস সমুদ্র সৈকতে এই আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল। ভেনিস মেস্তে শহরে থেকে সকাল ৯.৩০ টায় ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উক্ত গ্রীম্মকালের ভ্রমণ ২০২৪ এর প্রধান অতিথি ছিলেন একজন সফল বিশিষ্ট ব্যবসায়ী বাংলা ৫২ নিউজ টিভি দর্শন ফোরাম ইতালির সভাপতি, ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর সম্মানিত উপদেষ্টা সামাজিক ব্যক্তিত্ব জনাব আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসি সাবেক সহ-সভাপতি, বাংলা ৫২ নিউজ টিভি ইউরোপ বুরো চীফ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পএিকার ইতালি প্রতিনিধি মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, নিউজ ২১বাংলা টিভি ইতালি ব্যুরো চীফ সাংবাদিকা শিরিন উদ্দিন, মোকলেছ দেওয়ান, শান্ত বেপারি, সোহাগ মাঝি, ওয়াসিম ঢালী, তোফাজ্জল মিয়া, ফাতেমা আফমিন আজাদ, হেপী বেগম প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যের পরে আনন্দ উল্লাসে মেতেছিল সকলেই। দুপুর ১ টায় সমুদ্রের স্থানে পৌঁছেলে দুপুরের খাবার শেষ করে গ্রীম্মকালের ভ্রমণে সবাই সমুদ্রে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারী সকলেই অত্যন্ত আনন্দ সাথে দিনটি উপভোগ করেন। তারা বলেন- প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝে মনকে কিছুটা সতেস রাখতে এ ধরনের আয়োজন আমাদের অত্যন্ত প্রয়োজন। আয়োজককারী বাচ্চাদের দৌড় খেলায় লেখা প্রথম অন্তু, দ্বিতীয় সারা, তৃতীয় সুরাইয়া জাহান ।
মহিলাদের বালিশ খেলায় প্রথম পাপিয়া আক্তার, দ্বিতীয় ফারহা ইভা। লটারিতে প্রথম ভাগ্যবান ব্যক্তি জোসনা বেগম, দ্বিতীয় সোলেমান, তৃতীয় অন্তু আক্তার। ২০টি প্রশ্ন উত্তরে প্রথম স্বপ্না আক্তার, দ্বিতীয় তারেক রহমান, তৃতীয় পাপিয়া আক্তার।
ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর সভাপতি আনন্দ ভ্রমণ ২০২৪ সকলকে ধন্যবাদ জানান পরিশেষে সমাপ্ত ঘোষণা করেন ।