মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিসে মেস্ত্রে পার্ক জেলারিনো সম্মিলিত শরীয়তপুরবাসীর পক্ষ থেকে শরিয়তপুরের পদ্মা নদীর ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের আয়োজন করা হয়।
প্রবাসীরা অতি দ্রুত পদ্মার বেড়িবাঁধ প্রকল্পে গড়িমসি ও অনিয়ম না করে শরিয়তপুরের মানচিত্র রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করার আহবান জানান। তারা আরো বলেন, শরিয়তপুর জেলার লক্ষাধিক প্রবাসীর রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল থাকলেও প্রবাসীদের সেই অঞ্চলগুলোই সব দিক থেকে অবহেলিত। ভেনিস সম্মিলিত শরীয়তপুরবাসীর পক্ষ থেকে বেড়িবাঁধ বাস্তবায়নের গণ সমাবেশে যুবরাজ দেওয়ান এবং মোস্তফা ছৈয়াল কালু যৌথ পরিচালনায় গণসমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি এবং বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মাদ আলী।
আরো বক্তব্য রাখেন প্রবাসে বেড়িবাঁধ আন্দোলনের উদ্যোক্তা ও ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম দেওয়ান, সাবেক ওয়েলফেয়ার সভাপতি জনাব রফিকুল ইসলাম ছৈয়াল, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস এর সাধারণ সম্পাদক জব্বার মাঝি, ভেনিস আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি তাহের খান ডালু, শরীয়তপুর জেলা সমিতি ভেনিস এর সভাপতি মিলন ফকির, খুরশেদ মাঝি, আক্তার হোসেন বেপারী, ইব্রাহীম জমাদার খোকন, কিশোর খন্দকার, ইরফান ছৈয়াল, আবু কালাম খালাসি , ফারুক কবিরাজ, মোক্তার মোল্লা, রোমাল মাল, নয়ন ছৈয়াল, দেলদুয়ার মাদবর, মুরাদ ঢালী, সোহানুর রহমান উজ্জ্বল, হাকিম শেখ, শাহাআলম হাওলাদার, নয়ন ছৈয়াল, উজ্জ্বল ঢালী, হান্নান হোসাইন বাবু প্রমুখ।