মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: প্রাণে প্রাণে প্রাণ মিশে একই প্রাণ হোক, ঈদ মোবারক। ঈদ মোবারক; এই আহবানের মধ্য দিয়ে ইতালির ভেনিসে এই প্রথমবারের মত বৃহত্তর কুমিল্লা সমিতির আহবায়ক, কমিটির সম্মানিত সদস্য, সান মার্কো এস আর এল, ভেনিস পাওয়ার এস আর এল, বিডি আমিচি এস আর এল চেয়ারম্যান নিমাল চৌধুরীর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৬ হাজার মাইল দূরের দেশ ইতালি যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা প্রায় দেড় লক্ষাধিক।
রেমিটেন্সের চাকা সচল রাখতে গিয়ে প্রিয়জনের সাথে ঈদ করা হয় না এই সব প্রবাসীদের, আর তাই তাদের কে ঈদ আমেজের পরিপূর্ণতা দিতে নিমাল চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত হয় ঈদ পরবর্তী এই উৎসব।
ভেনিসের মেস্ত্রে শহরের বিসমিল্লাহ রেস্টুরেন্টের হলরুমে ঈদের এই আয়োজনে প্রবাসী সর্বসাধারণ বাঙ্গালিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

বৃহত্তর কুমিল্লা সমিতির সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কুদ্দুছ চৌধুরী এর সভাপতিত্বে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাদাত হোসেন পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ইউরো-বাংলাদেশ রূপকল্প ২০৪১ গবেষণা কেন্দ্রের প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজ্ঞ ও ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জনাব রেহান উদ্দিন দুলাল ।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সফল ব্যবসায়ী জনাব এ টি এম কামরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সম্মানিত উপদেষ্টা – জনাব আবু সাঈদ ও হুমায়ন কবির।

প্রধান বক্তা ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের সম্মানিত উপেদষ্টা জনাব আব্দুল মান্নান। বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর কো- আহবায়ক মিলন মোহাম্মদ, শরিফুল আলম মৃধা, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি ভেনিসের সদস্য সচিব এবং ভেনিস বাংলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ মেসবাহ্ উদ্দিন আলাল ও কো – সদস্য সচিব ব্যবসায়ী আজাদ খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির সম্মনিত সদস্য মমিনুল ইসলাম, সম্মানিত সদস্য নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাকসুদুর রহমান।
সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদানকালে বক্তারা প্রবাসীদের কল্যাণে উক্ত আয়োজনের জন্য জনাব নতুন নিমাল চৌধুরীকে ধন্যবাদ জানান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এবারের ঈদ উৎসব এর মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা প্রবাসী বাঙ্গালি ও স্থানীয় ইতালিয়ানদের এক সৌহার্দ্যের মিলনমেলায় রূপ নেয়। প্রীতিভোজ এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।