মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালি ভেনিস মেস্ত্রে শহরের কলবে হল রুমে ইতালি আওয়ামী লীগের ভেনিস শাখার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নৃশংস হত্যাকান্ডে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভেনিস আওয়ামি লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আক্তার হোসেন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আনকোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন -ভেনিস আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন ফকির, সহ-সভাপতি মিয়া মোসলেম, সহ-সভাপতি খোরশেদ মাঝি, সহ-সভাপতি কিশোর খন্দকার, সহ-সভাপতি আল মামুন ঢালী, সহ-সভাপতি জিল্লু খলিফা, সহ-সভাপতি কামাল খালাসী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মাল, সাংগঠনিক সম্পাদক সোহানূর রহমান উজ্জ্বল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা সজল খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন হারুন ফকির, মোতালেব হাওলাদার, হোসেন বেপারী, বাসার ফকির, শাহিন মাদবর, আলী চৌকিদার, উজ্জ্বল ঢালী, গনি কাজী, নজরুল লাকুরা, বাদল হাওলাদার, দেলোয়ার মাদবর, আবিদ খাঁন, জুলহাস খাঁন, শাকিল তালুকদার, মোসলেম মৃর্ধা, আবুল কালাম আজাদ।
আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের উপদেষ্টা আব্দুল বারি, বৃহওর কুমিল্লা সমিতি ভেনিসের উপদেষ্টা কুদ্দুস চৌধুরী, ভৈরব সমিতির সভাপতি সোলেমান হুসাইন, ইকবাল হাওলাদার শামিম হাসান আবিদ, গাজী আমিরুল ইসলাম, আবিদ খান, জাহাঙ্গীর আলম, খন্দকার বাবুল প্রমুখ। অনুষ্ঠানে মাওলানা হাবিবুর রহমান এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্মার মাগফেরাত করে দোয়া কামনা করেন। শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।