মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ভ্রমণ বিলাসী মানুষের সংখ্যা যেমন বাড়ছে তেমনি সারা বছরই বিভিন্ন দেশের পর্যটকদের ভীড়ে মুখরিত থাকে শেক্সপিয়রের মার্চেন্ট অব ভেনিস খ্যাত পৃথিবীর শীর্ষ পর্যটন নগরী ইতালির ভেনিস। প্রবাসী বাংলাদেশীরাও সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যবসায়।
বাংলাদেশ তথা উপমহাদেশের গৌরবময় জেলা ব্রাহ্মণবাড়িয়া। বহু জ্ঞানী-গুণীজনের জম্মভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা। সংস্কৃতিসমৃদ্ধ ও দর্শনীয় এই জেলা বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের এক তীর্থস্থান। তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া (কালিসীমা) গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ সফিক গাজী ইতালির ভেনিসে গড়ে তুলেছেন জাহাজ নির্মান শিল্পসংশ্লিষ্ট দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান- গার্জী এস.এস.আর.এল এবং চি.এন.বি কোম্পানি।
ভেনিস সহ ইতালিতে যে’কজন বাংলাদেশি প্রবাসী এই ব্যবসার সাথে জড়িত, তাদের মধ্যে মোহাম্মদ সফিক গাজী অন্যতম। নিজ মেধা, কর্ম আর কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।

মোহাম্মদ সফিক গাজী ২০০০ সালে ইতালির রোমে আসেন। রোমে এসে প্রথম ৭ মাস বেকার ছিলেন তিনি। তারপর ভেনিস এসে ৪ বছর শীপে কাজ করেন। এরপর নিজেই ২০০৪ সালে জাহাজ নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান খুলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ইতালির ভেনিস এবং পালেরমো দুই জায়গা মিলে বাংলাদেশি প্রায় ১২৫ জন এবং বিদেশী ২৫ জন কর্মরত আছেন।
সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে জনাব শফিক গাজী জানান, গত ১৮/১৯ বছরে আমার নামে ইতালিতে কোন মামলা নেই। বাংলাদেশি এক কুচক্রীমহল ষড়যন্ত্র করে ৪/৫ জন লোক দিয়ে আমার নামে মামলা করান যা বর্তমানে তদন্তাধীন আছে। গত ১৯ বছরে আমার কোম্পানী থেকে অভিজ্ঞতা অর্জন করে বর্তমানে অন্য কোম্পানীতে চাকরি করেন প্রায় ১২০০-১৩০০ জন শ্রমিক।