মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি থেকে: সেবামূলক কার্যক্রম এর প্রত্যয় নিয়ে সি এস এন এর ৬৩তম শাখা উদ্বোধন হলো ভেনিসের মেস্ত্রে শহরে। এ টু জেড এসিসতেনছার মধ্য দিয়ে ভেনিসের প্রবাসী বাংলাদেশি সহ সকল অভিবাসীদের ডকুমেন্টস, লিগালাইজেশন ও বিভিন্ন আবেদন এর সেবায় আওতায় শাখাটির উদ্বোধন করেন সি এস এন এর প্রেসিডেন্ট পলাশ হাওলাদার এবং মার্কেটিং ডিরেক্টর শারফারাজ দীন।

উদ্বেধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারোয়ার, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আরফান মাষ্টার, হান্নান হাওলাদার, জলিলুর রহমান, মাহবুব আলম, আক্তার হোসেন সহ আরো অনেকে।

এ টু জেড আসিসতানছার পরিচালক মিজানুর রহমান ও হাবিবুর শিকদার এ সময় তাদের প্রতিষ্ঠানের মধ্য দিয়ে জনকল্যাণমূখী সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উদ্যোক্তা হিসেবে মিজানুর রহমান ভেনিসের রহমান গ্রুপ এস আর এল এবং হাবিবুর শিকদার ভেনিস এইচ এস গার্ডেন এর স্বত্ত্বাধীকারি।

করোনা পরিস্থিতিতে ইতালিয়ান সরকার ঘোষিত বিভিন্ন বোনাস আবেদন, পেরমেসসো সজর্নো নবায়ণ, নাগরিকত্ব আবেদন, বেবি বোনাস, বেকার ভাতা, ইন্সুরেন্স, বুস্তা পাগা, কুদ, উনিকো, পারতিতা ইভা, ডমেস্টিক কন্ট্রাক্ট, ইজে সহ সকল ধরণের আবেদন পাওয়া যায়।